সরল-ভোলা প্রবাসী সাদ্দাম খেলনা পিস্তল ভেবে বললো “কর গুলি!”

 উটের রাখাল হিসেবে কাজ করতো সাদ্দাম। একদিন তার কফিলের মামাতো ভাই আসলে সাদ্দাম আপ্যায়ন করে তাদের চা–কফি খাওয়ায়।

যাওয়ার সময় কফিলের ওই আত্মীয় সাদ্দামকে ডাক দিয়ে হঠাৎ পিস্তল বের করে হাসতে হাসতে বলে—

“তোকে গুলি করি?”



সরল-ভোলা প্রবাসী সাদ্দাম খেলনা পিস্তল ভেবে বললো

“কর গুলি!”

কিন্তু সে কথা সত্যি করে, পিস্তল বুকে ঠেকিয়ে ট্রিগার টিপে দেয়।

সাথে সাথে লুটিয়ে পড়ে সাদ্দাম। দ্রুত দাম্মামের একটি হাসপাতালে নেওয়া হয়। ভাগ্য ভালো বলে প্রাণে বেঁচে গেলেও কোমর থেকে নিচের অংশ দুটো পা প্যারালাইজড হয়ে যায়।

কিছুদিন পর সামান্য সাহায্য দিয়ে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।

অসহায় প্রবাসী সাদ্দাম সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলো 🥲

এটি থেকে শিক্ষা নিন

সৌদিদের সাথে—বা যেকোনো বিদেশি নাগরিকের সাথে—মজা করবেন সতর্কতার সাথে।

সবার রসিকতার ধরন এক নয়, আর ভুল বোঝাবুঝি কখনও কখনও জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়ায়।

আল্লাহ সব প্রবাসীদের হিফাজত করুন। 🤲

#প্রবাসি #সৌদিপ্রবাসী #প্রবাসী