লেবুর খান্ডি কান্ড, বউ শ্বাশুরি, চরম বিনেদন মূলক হাসির গল্প

 বিয়ের পর পর একটা কাহিনি মনে পড়ে বেশ হাসি উঠলো!  

শশুর বাড়িতে তখন একদম নতুন! 

সপ্তাহ খানেক হবে!  আমার শাশুড়ী মা রান্না করতে বসছেন! 

আমাকে বলতেছে মা তুমি গিয়ে ফ্রিজ থেকে লেবুর খান্ডি গুলো নিয়ে আসো! 

প্রথমবার বুঝিনাই! থতমত খেয়ে বসে আছি! 

এরপর আবার বললেন ফ্রিজ থেকে লেবুর খান্ডি গুলো নিয়া আসো! 


এখন এই খান্ডি কি? আমি চিনিনা! 

জানিওনা!  জীবনে এই নাম আগে শুনিওনাই (আমরা খন্ড বা টুকরা বলতাম)


এখন তো লজ্জায় শরমে কিছু বলতেও পারিনাহ কাচুমাচু করতে করতে গেলাম! 

গিয়ে দেখলাম লেবু এবং লেবুর টুকরা আছে মাগার খান্ডি তো নাই😜

এদিকে খান্ডি খুজতে খুজতে অবস্থা খারাপ 🙈 

খান্ডি না পেয়ে লেবুর বটু গুলো এক এক করে ভেঙে নিলাম এটাই হবে মনে হয় খান্ডি 

যেহেতু লেবুর অন্যকিছু দেখতে পাচ্ছিনা 

লাষ্ট ভরসা এই বটু গুলাই🤣🤣 


আস্তে আস্তে ভেঙে ভেঙে সব হাতে নিলাম😃 

পাকঘর থেকে বের হয়ে শাশুড়ী মা'য়ের কাছে যাবো এই টাইমে উনি সামনে হাজির🙈😜


আমার কাচুমাচু এবং লেট হচ্ছে দেখে  বুঝছে মেবি,  যে এই মেয়ে তো একটা অঘটন ঘটাতে যাচ্ছ 😁! 

এসে বলে দেখি কি নিসো?

আমিও লজ্জায় শরমের মাথা খেয়ে দেখালাম 

এই যে  দেখেন এগুলো!  

উনি তাড়াহুড়ো করে টেনে ভেতরে নিয়ে আসলেন🤣😜

আর বললেন আরে আল্লাহ!  এগুলো কে লেবুর খান্ডি বলেনা! 

লেবুর খান্ডি বলে লেবুর টুকরা কে😆🙈 

 এই বলে ফ্রিজের সামনে নিয়ে দেখিয়ে দিলেন এই দেখো এগুলো হলো লেবুর খান্ডি 🙄🙄 

আই এম তো অবাক হইয়া গেলাম খান্ডি দেখে🙄

আর লজ্জায় এবং শরমে ম&%রেই যাচ্ছিলাম 

মনে হচ্ছিলো মাটি ফাঁ'ক হোক আমি কতক্ষন ঢুকে বসে থাকি🙊😃