বরিশাইল্লা বন্ধু🤪 হাসির গল্প, চরম ফানি পোষ্ট, হাসতে হাসতে শেষ
বরিশাল থেকে বন্ধু vs আমি
বন্ধু : কি খবর দোস্ত
আমি: ভাল, তের কি খবর?
বন্ধু : ভাল! বেডা আমাদের এদিকে ঘুরতে আইলে তোর মন একছের ভইররা যাইতো। তুই বেডা আইবি কইয়াও আইলিনা। মোগো বাড়ি বেডা পটুয়াখালী। যা বরিশালের রাজধানী কইত্তারছ। , মোগো বাড়ির উডান একছের বিশাল বড়। আম, জাম কাঠাল, লিচু, কমলা সবই আছে মোগে বাইত্তে। বেডা কোয়াকাটার নাম হুনছো? হেইয়াতো মোগো বরিশালেই। তুই বেডা আইলিনা বন্ধু। কি নাই মোগো বরিশালে।
আমি: বন্ধু! ঈদে ঘুরার মতো কোনো জায়গা পাচ্ছি না। তুই এত করেই যখন বলছিস। তাহলে তদের বরিশালটাই একটু ঘুরে দেখা যাক, কি বলিশ? কালই রওনা দেই তাহলে।
বন্ধু : ঈদেতো বেডা একছের ব্যাস্ত সময় কাডে। তোরে সময় দিমু ক্যামনে? তুই বেডা ঈদের পরে একসময় আয়। হাঙ্গা দিন রাইত তোরে লইয়া ঘুরমো বেডা।। মোগো বিলের পাশে একছের বড় একটা তরমুজ খেত করছি। হেইয়াও একটু বড় হওক!
লে আমি: 🥲🥲🥲🥲😏😏😏😏