চালাক বউয়ের কান্ড 😄 চরম ফানি গল্প, হাসির গল্প

 জেলখানায় নারী তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে গেল। দেখা শেষে ফিরে এসে জেলারের কাছে অভিযোগ করে বলতে লাগলো


— “আপনারা আমার স্বামীকে এত কষ্ট কেন দিচ্ছেন ? দিনরাত পরিশ্রম করাচ্ছেন!”


জেলার বিস্মিত হয়ে বলল:


— “আমরা তো তেমন কিছু করাচ্ছি না। সে তো এখানে বেশ ভালোই আছে। খায়, ঘুমায় আর আরামে সময় কাটায়! 


তখন নারী অবাক হয়ে বলল:


— “তাহলে কি সে মিথ্যা বলছে?

সে তো বললো ভিতরে বসে বসে সে অনেক বড় একটা সুড়ঙ্গ খুঁড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে!!


(চালাকচতুর দেখেই বিয়ে করুন)