কীপটেমির চরম সীমা🤣🤣🤣 চরম হাসির ফানি গল্প, ছোট মজার গল্প

 কীপটেমির চরম সীমা🤣🤣🤣

সেদিন সকালে পচাদার সঙ্গে দেখা । দাঁত মাজছিল । আমাকে দেখে থু করে পিক ফেলে বলল , " দুশটা টাকা আমার জলে চলে গেল জানিস ! "

বললাম , " কেন ? কিকরে ? "

পচাদা বলল , " আরে দুশ টাকা দিয়ে একটা পাঞ্জাবী কিনেছিলাম । বছর-দুই পরেছি । দেখি হাতাগুলো আর ঝুলপকেট ছিঁড়ে লটপট করছে । দিলাম হাতা আর ঝুলটা কেটে , পাঞ্জাবীটার বুক পেট বরাবর দিলাম চালিয়ে কাঁচি ।

হয়ে গেল ফতুয়া ।

সেটাও বছর-দুই পরেছি । তারপর হল কি - তারও তলার দিকটা ছিঁড়ে-খুঁড়ে গেল । দুশ টাকার জিনিস ফেলে দেব ? চালালাম কাঁচি ।

হাতাগুলো ছোটো হল । হাইটও কমে গেল । বৌ এর সুন্দর ব্লাউজ  হয়ে গেল ।

বৌ সেটা দুবছর পরল। আর পরা যায় না । হাতা আর তলা একেবারে ঝুরঝুরে হয়ে গেল । তাবলে কি দুশ টাকার জিনিস ফেলে দেব ?

আবার কাঁচি ।

পুরো হাতা আর ধারগুলো কুচকুচ করে কেটে দিলাম।

একটা সুন্দর রুমাল হয়ে গেল ।

সেটাও কমসেকম দুবছর তো ব্যবহার করেইছি ।

তারপরে সেও আর চলে না ।

কিন্তু ফেলে তো দেওয়া যায় না । দুশ টাকা বলে কথা ।

সরু সরু করে রুমালটাকে কেটে বেশ কয়েকটা প্রদীপের সলতে বানালাম।

প্রদীপ জ্বলে । কিন্তু ছাইগুলো কি ফেলে দেব ? দুশ টাকা তো কম নয় ।

ছাইগুলো সব জড়ো করে রেখেছিলাম । তাতেই আজ দাঁত মাজছিলাম । এই থুথুর সঙ্গে আজ সব জলে চলে গেল । দুশ টাকা । বড় আফশোস হচ্ছে বোনরে !" 😵😵😵😩(Collected)