একজন লোক একটি সদ্য যৌবনা উটপাখি নিয়ে একটি রেস্তোরাঁয় খেতে ঢুকেছে।

 একবার একজন লোক একটি সদ্য যৌবনা উটপাখি নিয়ে একটি রেস্তোরাঁয় খেতে ঢুকেছে। 



যথারীতি ওয়েট্রেস এলো অর্ডার নিতে।

লোকটি বলল, "আমি একটি হ্যামবার্গার, ফ্রাই এবং একটি কোক অর্ডার করছি।"


এবার সে উটপাখির দিকে ফিরে জিজ্ঞাসা করে, "তোমার জন্য কী আনবো?"


"আমিও একই জিনিস খাবো," উটপাখি বলল।

কয়েক মিনিট পরে, ওয়েট্রেস খাবার পরিবেশন করে গেল। বিল এসেছে $৯.৪০।


লোকটি তার পকেটে হাত দিয়ে একবারেই $৯.৪০ বের করে দিল। গোনা গুনির কোন ঝামেলা নেই। মানিব্যাগ নেই। দেখে মনে হবে যেন  বাড়ি থেকে $৯.৪০ গুনে নিয়ে এসেছে সে।


পরের দিন, একই ঘটনা আবার ঘটলো।

একই অর্ডার। একই উটপাখি। একই জিনিস।

এভাবেই কয়েকদিন ধরে চলতে থাকে।


তারপর কোন এক শনিবার রাতে, লোকটি আবারো এলো। ওয়েটট্রেস কে একটি স্টেক, বেকড আলু এবং একটি সালাদ এর অর্ডার দিল। একই জিনিস উটপাখিও অর্ডার দিল।


ওয়েট্রেস খাবার নিয়ে এসে বিল ধরিয়ে দিল  $৩২.৬২ ।

লোকটি তার পকেটে হাত দিয়ে $৩২.৬২ বের করে দিতেই। আজকে আর, ওয়েট্রেস নিজেকে ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করল।


"স্যার... আপনার কাছে সবসময় এক্সাক্ট পরিমাণ টাকা থাকে কীভাবে?" 


লোকটি হেসে বললো, কয়েক বছর আগে, আমি বাড়ির চিলেকোঠায় একটি পুরানো চেরাগ খুঁজে পেয়েছিলাম। এটি ঘষতেই, একটি দৈত্য এসে হাজির হয়। সে আমার দুটি ইচ্ছা জানতে চায়।


আমার প্রথম ইচ্ছে ছিল যে যখনই আমার কোনও কিছুর জন্য অর্থের প্রয়োজন হবে, আমি কেবল আমার পকেটে হাত দিয়ে যেন সঠিক পরিমাণ টাকা খুঁজে পাই। না কম না বেশি।


"তথাস্তু! আজ থেকে এক কাপ কফি হোক বা নতুন গাড়ি,তোমাকে কখনই টাকার চিন্তা করতে হবে না। এটি সর্বদা তোমার পকেট হাতরে পেয়ে যাবে।" 


"বাহ," ওয়েট্রেস বলল। 

"এটা তো দারুন বুদ্ধিমানের কাজ হয়েছে। আপনার তো কখনও টাকা গুনে খরচ  করতে হবে না।"


ওয়েট্র্রেস এবার উটপাখির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এই উট পাখির কি রহস্য?


লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল,


আমার দ্বিতীয় ইচ্ছা... আমি একটি লম্বা গ্রীবা, ছিপছিপে গড়নের আয়তলোচনা সঙ্গী চেয়েছিলাম যে আমার সাথে থাকবে এবং আমার সব কথাই এক বাক্যে মেনে নিবে। জ্বীন ব্যাটা এমন মেয়ে খুঁজে না পেয়ে আমারে বড় বড় চোখ ওয়ালা , লম্বা গ্রীবার

উটপাখি ধরায়া দিয়ে গেছে।


#রম্যরচনা 

#Unknown_Writer 

#Collected


 ফলো দিন - 👉👉👉 আবু তাহের মুহাম্মদ নাঈম